Wednesday, 18 November 2026

Month: October 2026

ফরিদপুর জেলার খবর শিক্ষা

যুক্তি-চিন্তা ও সৃজনশীলতার বার্তায় শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব

যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের দৃঢ় প্রত্যয়ে ফরিদপুরে পর্দা নেমেছে তিন দিনব্যাপী এফডিএফের চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসবের। আজ (শনিবার, ৩১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় কবি জসীমউদ্দীন হলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সমাপনী অনুষ্ঠানের শুরুতে ফরিদপুর […]

ফরিদপুর জেলার খবর

কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান এমপি শহিদুল ইসলাম বাবুলের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মানিকদহ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে […]

জাতীয় ফরিদপুর ফরিদপুর জেলার খবর

‘দেশের কোমর ভাঙা, মেরামত ও সংস্কার করতে হবে’: ডা. শফিকুর রহমান

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের আজ কোমর ভাঙা। তাই মেরামত করতে হবে। সংস্কার করতে হবে। গণরায় বাস্তবায়ন করতে হবে।’ আজ (শনিবার, ৩১ অক্টোবর) ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি […]

ফরিদপুর জেলার খবর

এইচএসসি’র ফলাফল: পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর থেকেই ফরিদপুর জেলাজুড়ে বিভিন্ন কলেজ প্রাঙ্গণে নেমে আসে পরীক্ষার্থীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে কৃতকার্য শিক্ষার্থীরা। তবে সামগ্রিক ফলাফলে বিগত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা কিছুটা কমে যাওয়ায় শিক্ষাবিদ ও অভিভাবকদের […]

ফরিদপুর ফরিদপুর জেলার খবর ফরিদপুর সদর

হামের প্রকোপ: চলতি বছরে প্রাণ হারিয়েছে ২১ জন

ফরিদপুর জেলায় হামের প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি বছরে হামের প্রকোপে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২১ জন শিশু। হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) স্বাস্থ্য […]

ফরিদপুর জেলার খবর

পল্টন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বিকেলে জেলা, সদর উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিকেল ৪টা ১৫ মিনিটে শহরের মডেল মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা […]

ফরিদপুর জেলার খবর

শিক্ষার আলো ছড়ানো দুই শিক্ষক ও প্রতিষ্ঠাতা সংবর্ধিত: চরাঞ্চলে পরিবর্তনের অনন্য গল্প

আশির দশকের শেষ ভাগ। প্রমত্তা পদ্মার চরাঞ্চল ঘিরে গড়ে ওঠা ফরিদপুর সদর উপজেলার জনপদ চরমাধবদিয়া ইউনিয়ন। শিক্ষা, যোগাযোগ আর চিকিৎসায় চরমভাবে পিছিয়ে থাকা সেই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তখন প্রয়োজন হয়ে পড়েছিল একটি আলোর প্রদীপ। সেই তাগিদ থেকেই বর্ধিষ্ণু পরিবারের সন্তান মো. আখতারুজ্জামান খাঁনের ঐকান্তিক প্রচেষ্টায় জন্ম নেয় ‘গোলাপবাগ’। সময়ের পরিক্রমায় সেই গোলাপবাগ রূপ […]

ফরিদপুর ফরিদপুর জেলার খবর ফরিদপুর সদর

নৈতিকতা ও দেশপ্রেমের দীক্ষায় ফুলকুঁড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের বীজ বপনের প্রত্যয়ে ফরিদপুরে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি, শিশু সমাবেশ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে সংগঠনটি। আজ (বুধবার, ২৮ অক্টোবর) সকালে শহরের বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে […]

ফরিদপুর ফরিদপুর জেলার খবর ফরিদপুর সদর

মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে উদযাপিত

ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে ২০২৬ পালিত হয়েছে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ফরিদপুর জেলা শাখা ও কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ ও কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ […]

ফরিদপুর জেলার খবর

বেপরোয়া গতি ও ওভারটেকিং বন্ধের আহ্বান, ফরিদপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফরিদপুর সার্কেলের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের […]

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx