Sunday, 18 October 2026

Month: September 2026

ফরিদপুর জেলার খবর

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ ফরিদপুর জেলা পুলিশের

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের ৭৬৫টি পূজামণ্ডপে শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। আগামী ১০ অক্টোবরের মধ্যে অচল ক্যামেরা সচল করা এবং যেসব মণ্ডপে ক্যামেরা নেই, সেখানে প্রয়োজন হলে ভাড়ায় হলেও সিসিটিভি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে […]

ফরিদপুর জেলার খবর

বাকির ফাঁদে নিঃস্ব ৩০ ইঞ্চির মোনতাজ, ঘুরে দাঁড়াতে আকুতি

উচ্চতা মাত্র ৩০ ইঞ্চি, সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতে গেলে শরীর কেঁপে ওঠে। শারীরিক নানা সীমাবদ্ধতা আর চরম অভাব থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তিকে ধিক্কার জানিয়ে আত্মসম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলেন মোনতাজ হোসেন (৩৫)। কিন্তু সমাজের কিছু মানুষের অমানবিক আচরণ ও বাকির বিষাক্ত ফাঁদে পড়ে আজ তাঁর সেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফরিদপুর সদর উপজেলার […]

ফরিদপুর জেলার খবর

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে ‘চেষ্টা’

ফরিদপুরের হাই কেয়ার স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘চেষ্টা’। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) সকালে স্কুল ভবন মেরামতের জন্য দুই বান্ডিল টিন, শিশুদের জন্য খেলনা ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। একই আয়োজনে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার পক্ষ থেকে স্কুলের জন্য নগদ অর্থ ও শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার […]

ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব […]

ফরিদপুর জেলার খবর

শিক্ষা-যোগাযোগ-কৃষিতে গুরুত্ব, মানুষের জীবনমান উন্নয়নে নজর: সাংসদ বাবুল

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শিক্ষা, যোগাযোগ ও কৃষিসহ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। শুধু বড় অবকাঠামো নির্মাণ নয়, প্রত্যন্ত এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমানের উন্নয়নকেও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া […]

ফরিদপুর জেলার খবর

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। উদ্বোধনী বক্তব্যে […]

ফরিদপুর জেলার খবর

বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল প্রযুক্তিতে পর্যটন উন্নয়নের তাগিদ

ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার পর্যটন খাতের আধুনিকায়ন ও প্রসারে ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব […]

ফরিদপুর জেলার খবর

ফ্যামিলি ও কৃষক কার্ডে আস্থা বাড়ছে: সংসদ সদস্য বাবুল

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। সম্প্রতি সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রভাব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, মানুষের প্রয়োজন ও কল্যাণকে বিবেচনায় নিয়ে নেওয়া এ ধরনের উদ্যোগ ইতিবাচক। তাঁর […]

ফরিদপুর জেলার খবর ফরিদপুর সদর

শিক্ষিত ও শৃঙ্খলাপরায়ণ জাতি গঠনে সুনাগরিক হতে হবে: এমপি নায়াব ইউসুফ

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধের চর্চা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। আজ (রবিবার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদরের সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চৌধুরী নায়াব […]

ফরিদপুর জেলার খবর

কালীবাড়ি মন্দিরের চুরি: কোটি টাকার কালীমূর্তিসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪

ফরিদপুর শহরের ঐতিহাসিক কালীবাড়ি মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার ছয় দিনের মধ্যে জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ ও রূপার অলংকারসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় আন্তঃজেলা চুরি চক্রের মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত […]

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx