Sunday, 1 November 2026
  • Home  
  • কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান এমপি শহিদুল ইসলাম বাবুলের
- ফরিদপুর জেলার খবর

কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান এমপি শহিদুল ইসলাম বাবুলের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মানিকদহ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে […]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মানিকদহ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “আওয়ামী লীগ কেবল দুই ভাগে বিভক্ত হয়েছে—এক ভাগ পলাতক লীগ, আর অন্য ভাগ নন-পলাতক লীগ।” কৃষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি নির্ভরশীল। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং তাঁদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি ও সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন (সেলিম), সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মোল্লা, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম সম্পাদক অলক কুমার বসু, ফরিদপুর জেলা কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম (ভিপি শহিদ), সদস্য সচিব মুরাদ হোসেন মুরাদ ও যুগ্ম আহ্বায়ক সজীব ঘোষ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ. ও. এম. তৈমুর লং, সহকারী সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও), সালমান মোল্লা এবং ভাঙ্গা পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মানিকদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রমজান মুন্সি।

এ সময় স্থানীয় বিএনপি, কৃষক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx