হাম পরিস্থিতির অবনতি: নতুন ভর্তি ৪৪, মোট আক্রান্ত ৭৩৯৮
ফরিদপুর জেলায় হাম সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন উদ্বেগজনকহারে বাড়ছে। নতুন করে আরও ৪৪ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ৩৯৮ জনে। আজ (রোববার, ১ নভেম্বর) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো […]




