নির্যাতন-প্রতারণায় ফিকে হচ্ছে প্রবাসী নারীর স্বপ্ন
সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশায় ও উন্নত জীবনের খোঁজে বাংলাদেশ থেকে প্রতিবছরই বিপুলসংখ্যক নারীকর্মী বিশ্বের বিভিন্ন দেশে যান। কিন্তু বিদেশের মাটিতে পা দেওয়ার কিছুদিনের মধ্যে তাদের অনেকেই আশাহত হন। দালাল চক্র ও রিক্রুটিং এজেন্সির দেওয়া কথা-কাজের মিল না পেয়ে বিপাকে পড়তে হয় নারী কর্মীদের। প্রায়ই তাদের ওপর নেমে আসে শারীরিক, মানসিক নির্যাতনের খড়্গ। কিন্তু অভিযোগ জানিয়েও […]











