Sunday, 18 October 2026

Month: September 2026

ফরিদপুর জেলার খবর শিক্ষা

গেরদায় এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও বিশেষ পুরস্কার বিতরণ

ফরিদপুরের ঐতিহ্যবাহী গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মেধা বৃত্তি ও বিশেষ মূল্যায়ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৯ম ও ১০ম শ্রেণির ৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং এসএসসি ২০২৬ ও প্রাথমিক বৃত্তি ২০২৫-এ কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য ‘স্পেশাল মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠানে ৯ম […]

ফরিদপুর জেলার খবর স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪

ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটে চলেছে। জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সেকেন্দার মল্লিক (৫৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) সকালে জেলা […]

ফরিদপুর জেলার খবর শিক্ষা

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ফরিদপুর জিলা স্কুলে সায়েন্স ক্লাবের যাত্রা শুরু

বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী গবেষণার চর্চাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ফরিদপুর জিলা স্কুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফরিদপুর জিলা স্কুল সায়েন্স ক্লাব’ (Faridpur Zilla School Science Club)| বিদ্যালয়টির প্রধান শিক্ষকের সার্বিক অনুমোদন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে সোমবার ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর […]

ফরিদপুর জেলার খবর স্বাস্থ্য

‘থাইরয়েড জয় করে সুস্থ জীবন’: ফরিদপুর মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার

থাইরয়েড রোগের সঠিক নির্ণয়, আধুনিক চিকিৎসা এবং আক্রান্তদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ অডিটোরিয়ামে ‘লিভিং ওয়েল উইথ থাইরয়েড ডিজিজ: অ্যা কেস বেজড পার্সপেক্টিভ’ (খরারহম ডবষষ রিঃয ঞযুৎড়রফ উরংবধংব: অ ঈধংব ইধংবফ চবৎংঢ়বপঃরাব) শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কলেজটির মেডিসিন বিভাগ। ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন […]

ফরিদপুর জেলার খবর শিক্ষা

মিলিটারি কলেজিয়েট স্কুলের আবাসিক শিক্ষা কার্যক্রম শুরু

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত ‘মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর’ (এমসিএসএফ)-এর ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিদ্যমান ক্যাডেট কলেজগুলোর অনুরূপ পরিবেশে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলি, নৈতিকতা, নেতৃত্ব, দেশপ্রেম, দায়িত্ববোধ, শৃঙ্খলা, ক্রীড়া ও ডিজিটাল লিটারেসির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে […]

ফরিদপুর জেলার খবর

ফরিদপুরকে সিটি কর্পোরেশনে উন্নত করার উদ্যোগ, সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

প্রাচীন ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ জেলা শহর ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। এর আগে ফরিদপুর-৩ […]

ফরিদপুর জেলার খবর শিক্ষা

সাক্ষরতাকে টেকসই উন্নয়নের হাতিয়ার করার আহ্বান

সাক্ষরতাকে কেবল পড়া ও লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। […]

ফরিদপুর জেলার খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে বখাটেপনা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি শহিদুল ইসলাম বাবুলের

শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে যেকোনো ধরনের বখাটেপনা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিদ্যালয় কর্তৃপক্ষকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের […]

জাতীয় লিড নিউজ

পেপারবিহীন সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট

পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় সংসদের নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানসহ বিভিন্ন কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল […]

ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল’ শুরু

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সুজন সংঘ উপজেলা মিনি স্টেডিয়াম, বাখুন্ডায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সুজন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে […]

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx