Sunday, 6 September 2026
  • Home  
  • ফরিদপুরে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল’ শুরু
- ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল’ শুরু

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সুজন সংঘ উপজেলা মিনি স্টেডিয়াম, বাখুন্ডায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সুজন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে […]


“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সুজন সংঘ উপজেলা মিনি স্টেডিয়াম, বাখুন্ডায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সুজন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

উদ্বোধনী দিনের বহুল কাঙ্ক্ষিত ম্যাচে মুখোমুখি হয় কৈজুরী একাডেমি ও ফুলসুতী একাডেমি। খেলাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই সুজন সংঘ মিনি স্টেডিয়ামে ফুটবলপ্রেমী শত শত দর্শকের ঢল নামে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিকে সাধারণ মানুষের মাঝে জীবন্ত রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন।” এ সময় তিনি এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সমাজসেবা ও দূরদর্শী নেতৃত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, তৃণমূলের প্রতিভাবান ফুটবলারদের জাতীয় পর্যায়ে তুলে আনাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় যারা অসামান্য নৈপুণ্য প্রদর্শন করবে, তাদের জাতীয় পর্যায়ের ফুটবলে মূল্যায়নের সুযোগ তৈরি করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

সুজন সংঘের সভাপতি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ শফিকুল আলম (রানু মিয়া)- এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা প্রকাশ করে টুর্নামেন্টের সাফল্য কামনা করেন গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক রায়হান মৃধা রাশেদ এবং গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটি জানায়, তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতির পথ থেকে দূরে সরিয়ে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় ফিরিয়ে আনাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যে। ১৬ দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে একটি সার্থক ও স্মরণীয় টুর্নামেন্ট সম্পন্ন করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx