Monday, 19 October 2026

Month: September 2026

অপরাধ ও অনিয়ম

ঘুষ নেওয়া ও পলায়নের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রোকনুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার […]

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইন্ধনে পার হতে গিয়ে বিধ্বস্ত দুই ট্যাংকার

নতুন করে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালিতে মার্কিন এজেন্টদের নিয়ন্ত্রণাধীন দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ খবর পাওয়া গেছে। এতে ট্যাংকার দুটি কার্যত অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, ইরানের নির্ধারিত নিরাপদ নৌপথের পরিবর্তে অনুমোদনহীন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় ট্যাংকার দুটিতে মাইন বিস্ফোরণের […]

বিশেষ প্রতিবেদন

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা, রাত কাটছে রাস্তাতেই

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশের বহু রোগী ও তাদের স্বজনেরা। সাম্প্রতিক হোটেল অগ্নিকাণ্ডের পর শহরের বিপুলসংখ্যক আবাসিক হোটেল ও গেস্ট হাউস বন্ধ করে দেওয়ায় হাসপাতালের আশপাশে থাকার জায়গা পাচ্ছেন না তারা। ক্যানসারের চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে হোটেল না পেয়ে হাসপাতালের বাইরে বা রাস্তায় রাত কাটাতে হচ্ছে। এতে চিকিৎসার পাশাপাশি খাবার, বিশ্রাম ও […]

জাতীয়

সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমার পরিপ্রেক্ষিতে প্রায় সাড়ে তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে পাঁচ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার চারটি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে সর্বশেষ গত ২০ মে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। […]

ফরিদপুর জেলার খবর

ফ্যাসিস্টরা স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর করে দিয়ে গেছে-স্বাস্থ্য মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্টরা অবহেলা, লুটপাট ও মেশিনপত্র কেনার নামে অনিয়ম-দুর্নীতি করে দেশের পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর করে দিয়ে গেছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশিরভাগ হাসপাতালে জনবল সংকট রয়েছে। গত ১৭ বছরে এই জনবল সংকটেরও কোনো সমাধান হয়নি। […]

ফরিদপুর জেলার খবর লিড নিউজ

মধুখালীতে চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতনের অভিযোগ

ফরিদপুরের মধুখালীতে চুরির অপবাদ দিয়ে তাওহিদ শেখ নামের ১৪ বছরের এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মুড়ি কারখানার মালিক ও তাঁর ছেলের বিরুদ্ধে। শিশুটির ভাষ্যমতে, তাঁর হাত-পা ও চোখ-মুখ বেঁধে লোহার পাইপ দিয়ে বেধরকভাবে পেটানো হয়েছে। বর্তমানে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শিশুটি উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া কুরানিয়ার […]

রাজনীতি

গত ১৭ বছরে সবচেয়ে বেশি দূর্নীতি হয়েছে জ্বালানি খাতে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দল তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত এই ৪৮ বছরে যখনই বাংলাদেশের উপর, জনগনের উপর কোনো বিপদ এসেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের উপর কোনো হুমকি এসেছে একমাত্র দল বিএনপি যে সবার আগে জনগনের পাশে দাড়িয়েছে। দেশের মাটি রক্ষার্থে নেতাকর্মীরা জীবন দিয়েছে। তিনি বলেন, […]

প্রবাস

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

প্রবল ইচ্ছাশক্তি আর সন্তানের ভবিষ্যতের প্রতি অদম্য মায়ের কাছে হেরে গেছে দারিদ্র্য ও প্রতিকূলতা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে ও খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ৪৭ বছর বয়সী এক মা। অবিশ্বাস্য এই কাণ্ডটি ঘটিয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার […]

জানা অজানা

যে কারণে আজও প্রিন্সেস ডায়ানাকে ভুলতে পারেনি বিশ্ব

এখনো যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন কিংবা গুগল করেন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী কে? উত্তরে যদি কয়েকজন কিংবা দুজন নারীর কথাও বলা হয় তার মধ্যে একজন থাকবেন প্রিন্সেস ডায়না। যিনি শুধু তার সৌন্দর্যের দ্যুতি ছড়াননি তার মানবিকতাও মানুষের হৃদয় ছুঁয়ে গিয়ছিল। তবে একটা কথা আছে না, ‘অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী […]

ফরিদপুর জেলার খবর লিড নিউজ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নির্যাতন করে যুবককে হত্যার অভিযোগ

ফরিদপুর শহরের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা আমিন খান নামের এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতর চিহ্ন থাকায় নিরাময় কেন্দ্রটির বিরুদ্ধে নির্যাতন করে হত্যা করার অভিযোগ তুলেছেন স্বজনরা। এঘটনায় নিহতের ভাই বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনার পর নিরাময় কেন্দ্রে থাকা রোগীরা উত্তেজিত হয়ে […]

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx