Monday, 19 October 2026

Month: September 2026

ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’ অনুষ্ঠিত

‘যোগ্য গাইড, যোগ্য নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যে ফরিদপুরে জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর ‘মহা তাঁবু জলসা’ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখা এ বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করে। ​ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ […]

ফরিদপুর জেলার খবর

শিশুদের প্রমিত মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান এমপি বাবুলের

মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি কোমলমতি শিশুদের মেধা-মননের বিকাশ এবং তাদের মাঝে প্রমিত মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালীবাড়িস্থ আলহাজ্ব ওমর আলী ক্যাডেট স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলা কার্যনির্বাহী কমিটির ২০২৬ সালের নবগঠিত […]

ফরিদপুর জেলার খবর

সাধারণ মানুষের কোনো উৎসব আর বন্ধ হতে দেওয়া হবে না: সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল

দীর্ঘ নয় বছরের রাজনৈতিক অচলাবস্থা ও নানা জটিলতার অবসান ঘটিয়ে আবারও দর্শনার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠল ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী কুমার নদ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) নদীর দুই পাড়ে নেমেছিল হাজারো মানুষের ঢল। উৎসবের আমেজ ছড়িয়ে পড়া এ আয়োজনে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল স্পষ্ট […]

ফরিদপুর জেলার খবর

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে গুলিবর্ষণ: গ্রেপ্তার ৯ মামলার আসামি, উদ্ধার রিভলবার

ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে বাগবিতণ্ডার জেরে পথচারীকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দা গ্রামের নিজ বাড়ির একটি পরিত্যক্ত শৌচাগার থেকে ঘটনায় ব্যবহৃত .২২ বোরের একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা […]

ফরিদপুর জেলার খবর

‘শিল্প খাতকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাতে নিরলস কাজ করছে সরকার’: এমপি শহিদুল ইসলাম বাবুল

দেশের শিল্প খাতের চলমান সংকট কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। একই সঙ্গে এ খাতের সংকট নিরসনে একটি টেকসই ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) অফিসিয়াল ফেসবুক পেজে এক […]

জাতীয় ফরিদপুর জেলার খবর

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা

ফরিদপুরবাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফরিদপুর জেলা পরিষদ। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর জেলা পরিষদের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় ফরিদপুরবাসীর পক্ষ থেকেও রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও […]

ফরিদপুর জেলার খবর

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফরিদপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। দেশব্যাপী চলমান এই উৎসবের অংশ হিসেবে আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) শহরের ঐতিহাসিক অম্বিকা হল ময়দানে প্রদীপ জ্বালিয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। স্থানীয় পর্যায়ে মেলা […]

ফরিদপুর জেলার খবর

‘গোপালপুর-মৈনট ফেরিঘাটের বরাদ্দ হয়েছে, অতি দ্রুতই কাজ শুরু’: এমপি বাবুল

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল জানিয়েছেন, চরভদ্রাসন উপজেলার মানুষের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত গোপালপুর-মৈনট ফেরিঘাট বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই এর মাঠপর্যায়ের কাজ শুরু হতে যাচ্ছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এমপি শহিদুল ইসলাম খান বাবুল এ তথ্য নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে […]

অপরাধ ও অনিয়ম ফরিদপুর জেলার খবর

স্বামীকে পরিকল্পিত হত্যায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

স্ত্রীর পরকীয়ার বিষয় জেনে যাওয়া এবং মাদক কারবারিদের তথ্য পুলিশকে দেওয়ার জেরে ফরিদপুরে হাসান শেখ (৩৫) নামে এক যুবককে পরিকল্পিতভাবে হত্যার দায়ে তাঁর স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।এছাড়া নিহত যুবকের লাশ গুম করার অপরাধে আসামিদের সবাইকে পৃথকভাবে […]

ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে এই প্রশিক্ষণের প্রথম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা […]

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx