Monday, 7 September 2026
  • Home  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে বখাটেপনা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি শহিদুল ইসলাম বাবুলের
- ফরিদপুর জেলার খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে বখাটেপনা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি শহিদুল ইসলাম বাবুলের

শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে যেকোনো ধরনের বখাটেপনা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিদ্যালয় কর্তৃপক্ষকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের […]

শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে যেকোনো ধরনের বখাটেপনা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিদ্যালয় কর্তৃপক্ষকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (রবিবার, ০৬ সেপ্টেম্বর) সদরপুরের ‘বাবুপুর উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ‘আলোর ঠিকানা’ হিসেবে উল্লেখ করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানই একটি অঞ্চলের জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতার আলো ছড়ায়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল নিয়ামক শক্তি হয়ে উঠবে। তাই তাদের সঠিক শিক্ষা ও সুষ্ঠু পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

নিজের জীবন সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, “কঠিন অধ্যবসায়, স্বপ্ন দেখার সাহসিকতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমেই যেকোনো সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকেও সফলতা অর্জন করা সম্ভব। বিশ্বকে জয় করতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, গান ও কবিতার মতো সৃজনশীল চর্চায় নিজেকে যুক্ত রাখতে হবে।”

শিক্ষার্থীদের সতর্ক করে তিনি বলেন, “মাদক জীবন ও পরিবারকে ধ্বংস করে দেয়। কোনো মাদকাসক্ত বা দুষ্কৃতকারীর সঙ্গে মেলামেশা করা যাবে না। বখাটেদের উৎপাত রোধে প্রশাসনকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বখাটেপনা বা উত্ত্যক্ত করার চেষ্টা করা হলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া বক্তব্যে বিদ্যালয়ের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবির জবাবে সাংসদ দ্রুত সময়ের মধ্যে সুপেয় আর্সেনিকমুক্ত ডিপ টিউবওয়েল স্থাপন ও মাঠ সংস্কারের প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে বিদ্যালয়টি সরকারীকরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেন তিনি। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx