Wednesday, 9 September 2026
  • Home  
  • বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ফরিদপুর জিলা স্কুলে সায়েন্স ক্লাবের যাত্রা শুরু
- ফরিদপুর জেলার খবর - শিক্ষা

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ফরিদপুর জিলা স্কুলে সায়েন্স ক্লাবের যাত্রা শুরু

বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী গবেষণার চর্চাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ফরিদপুর জিলা স্কুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফরিদপুর জিলা স্কুল সায়েন্স ক্লাব’ (Faridpur Zilla School Science Club)| বিদ্যালয়টির প্রধান শিক্ষকের সার্বিক অনুমোদন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে সোমবার ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর […]

বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী গবেষণার চর্চাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ফরিদপুর জিলা স্কুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফরিদপুর জিলা স্কুল সায়েন্স ক্লাব’ (Faridpur Zilla School Science Club)|

বিদ্যালয়টির প্রধান শিক্ষকের সার্বিক অনুমোদন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে সোমবার ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। এছাড়া ক্লাবের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আকর্ষিত করার পাশাপাশি নতুন কিছু শেখা, তৈরি করা এবং নিজেদের মেধা ও মনন বিকাশের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই ক্লাব। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে নিয়মিত কর্মশালা, বিজ্ঞান মেলা এবং মেধা অন্বেষণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও নতুন উদ্ভাবনী কর্মকাণ্ডে এক নতুন দিগন্তের উন্মোচন করবে এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx