Sunday, 18 October 2026

Month: September 2026

ফরিদপুর জেলার খবর

এনসিপি নেতার ওষুধ কারখানায় আবারো অভিযান: আটক ১

ফরিদপুর শহরের গোয়ালচামট ১ নং সড়ক এলাকায় ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামের একটি প্রতিষ্ঠানের গোপন কারখানা ও গুদামে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও এসআরবি । একটি আবাসিক ভবনের গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল আয়ুর্বেদিক ওষুধ, মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল ও মানহীন শিশু খাদ্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে ল্যাবরেটরিটির দায়িত্বে থাকা এক ব্যক্তিকে […]

ফরিদপুর জেলার খবর

আটরশি উরস শরীফ উপলক্ষে নদীপথে আসছে শত শত বাঁশের ভেলা, জাকেরদের অনন্য খেদমত

খরস্রোতা পদ্মার বুকে একের পর এক ভেসে চলেছে বিশাল বিশাল বাঁশের ভেলা (ভূড়)। কোনো ভেলায় মাইকে ধ্বনিত হচ্ছে ‘আল্লাহ আল্লাহ’ জিকির, কোথাও চলছে রান্নার আয়োজন। আবার কোথাও নামাজের প্রস্তুতি কিংবা গজলের সুরে সুরে দাঁড় টানা। দূর থেকে দেখলে মনে হয় নদীর বুকে এক ব্যতিক্রমী ভাসমান জনপদ। আগামী ২০২৭ সালের আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফ […]

ফরিদপুর জেলার খবর

পদ্মার ভাঙনে নিঃস্বদের পাশে এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ভিটেমাটি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি […]

আন্তর্জাতিক

তাজিকিস্তানে এপিএ সভায় বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক জোরদারের তাগিদ

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির সভায় অংশ নিয়েছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল। ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সভায় দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল […]

ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা, মহানগর ও কোতোয়ালি থানা শাখা। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে শহরের মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন […]

Uncategorized

ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ ইমতিয়াজ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ছয় মাসের কারাদণ্ড

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত এনসিপি […]

ফরিদপুর জেলার খবর

দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) যৌথভাবে অনুষ্ঠানের […]

আন্তর্জাতিক জাতীয়

এপিএ সম্মেলনে প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি শহিদুল ইসলাম খান বাবুল

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপিএ)-এর গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের নেতা হিসেবে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। আন্তর্জাতিক এই সংসদীয় ফোরামে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। […]

ফরিদপুর জেলার খবর

দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ফরিদপুর টিটিসিতে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও […]

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx