Monday, 28 September 2026
  • Home  
  • ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা, মহানগর ও কোতোয়ালি থানা শাখা। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে শহরের মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন […]

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা, মহানগর ও কোতোয়ালি থানা শাখা।

আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে শহরের মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাসাসের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর জাসাসের সভাপতি শাহিন হক ও জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব আরিফ বকু, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও মাসুম দেওয়ান, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রবিন, মহানগর বিএনপির সদস্য কাইয়ুম মিয়া, নান্টু খাঁ ও নাইমুল হাসান নাঈম, কোতোয়ালি থানা জাসাসের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির যেকোনো কর্মসূচি প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম কঠোরভাবে প্রতিরোধের ঘোষণা দেন।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের প্রেক্ষাপটে দলটির নিবন্ধন স্থগিতের বিষয়েও নির্বাচন কমিশনের সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx