Monday, 28 September 2026
  • Home  
  • শিক্ষিত ও শৃঙ্খলাপরায়ণ জাতি গঠনে সুনাগরিক হতে হবে: এমপি নায়াব ইউসুফ
- ফরিদপুর জেলার খবর - ফরিদপুর সদর

শিক্ষিত ও শৃঙ্খলাপরায়ণ জাতি গঠনে সুনাগরিক হতে হবে: এমপি নায়াব ইউসুফ

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধের চর্চা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। আজ (রবিবার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদরের সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চৌধুরী নায়াব […]

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধের চর্চা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

আজ (রবিবার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদরের সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, একটি শিক্ষিত ও শৃঙ্খলাপরায়ণ জাতি ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শৃঙ্খলা ও গুরুজনদের সম্মান করার অভ্যাস গড়ে তুলতে হবে। এই বয়সে দুষ্টুমি পরিহার করে জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী হওয়ার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। নতুন ভবন নির্মাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী ও আধুনিক পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় এটি স্থানীয় মানুষের নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে কাজে আসবে। শিক্ষার্থীদের সততা ও ন্যায়ের পথে থেকে দেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফরিদপুরের বাস্তবায়নে নতুন ভবনটির নির্মাণকাজ হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এলজিইডির কর্মকর্তা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। নতুন ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে এলাকার মানুষের আশ্রয়ের সুযোগ বাড়বে বলে তারা জানান।

তিনি আরও উল্লেখ করেন, নির্মাণকাজ শেষ হলে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি পুনরায় উপস্থিত থাকবেন এবং সততা ও ন্যায়ের পথে থেকে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এলাকার শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx