Sunday, 13 September 2026
  • Home  
  • মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ
- ফরিদপুর জেলার খবর

মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে তিনটি কার্টনে ভর্তি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পুরুষ এবং তাঁর আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোনো স্থানে ওই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে এখানে ফেলে রাখা হয়েছে। […]

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে তিনটি কার্টনে ভর্তি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পুরুষ এবং তাঁর আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোনো স্থানে ওই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে এখানে ফেলে রাখা হয়েছে।

আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার দূরে একটি কাঁচা রাস্তার ঢাল থেকে কার্টনগুলো উদ্ধার করা হয়।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে মহাসড়কের পাশের ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ জাগে স্থানীয় বাসিন্দাদের। পরে আশপাশে খুঁজে পাশাপাশি তিনটি পৃথক স্থানে তিনটি কার্টন দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টন তিনটি উদ্ধার করে। পরে কার্টন খুলে ভেতরে বস্তাবন্দী অবস্থায় খণ্ডিত মরদেহটি দেখতে পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার করা মরদেহটির শরীর ছয়টি অংশে খণ্ডিত করা ছিল। যার মধ্যে মাথা থেকে বুক পর্যন্ত একটি অংশ, বুক থেকে কোমর পর্যন্ত দ্বিতীয় অংশ এবং দুই পায়ের চারটি খণ্ডিত অংশ রয়েছে। পরিচয় গোপন করার উদ্দেশ্যে ঘাতকেরা নিহতের দুই হাতের আঙুল কেটে ফেলেছে এবং মাথার চামড়া তুলে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নৃশংস এই হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান এবং সিআইডির ক্রাইমসিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিআইডি সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, “মরদেহটি তিনটি কার্টনে প্যাকেট করা এবং কিছুটা অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে তাঁকে হত্যা করে কোনো যানবাহনে করে এনে লাশটি এখানে ফেলে গেছে। নিহতের আঙুলের ছাপ ও মাথার চামড়া ক্ষতিগ্রস্ত করায় পরিচয় শনাক্তে কিছুটা জটিলতা তৈরি হলেও আমরা পরিচয় নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx