Sunday, 13 September 2026
  • Home  
  • সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ২ হাজার মানুষ
- ফরিদপুর জেলার খবর

সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ২ হাজার মানুষ

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৫টা […]

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। পরে মোস্তাফিজুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রান্তিক ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

বক্তারা জানান, পর্যায়ক্রমে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড এবং ১২টি ইউনিয়নেও এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। সভায় গত ছয় মাসে গৃহীত বিভিন্ন সরকারি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও আলোকপাত করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে স্থান পায় ডায়াবেটিস, মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি, চক্ষু এবং নিউরোলজি বিভাগ। অভিজ্ঞ ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সরাসরি পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা আক্তার।

কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম কৌশিক আহমেদ (অনিল), ফজলুল হামিদ তামিম, আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা ও মো. রাকিবুল ইসলাম। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx