বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব ফারুখ আহমদের শ্বশুর আব্দুল কাদির (৭০) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মরহুম আব্দুল কাদির বায়ো ফার্মা গ্রুপের একজন কর্মকর্তা ছিলেন। পরে তাঁকে তাঁর নিজ বাড়ি শেরপুরের নালিতাবাড়ীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী খোরশেদা ফাতেমা, ছেলে নাজমুস সাকিব (সেকশন অফিসার, বাউবি), মেয়ে মোমতাহিনা মোশতারী (সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, ঢাকা), মেয়ে তাবাস্সুম মোশতারী (উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ী, ঢাকা) এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, আব্দুল কাদিরের মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, গবেষক ও লেখক ড. মেজবাহ উদ্দিন তুহিন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারী এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


