Wednesday, 25 November 2026
  • Home  
  • সালথায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগ
- ফরিদপুর জেলার খবর

সালথায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগ

ফরিদপুরের সালথা উপজেলায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি বিদ্যালয়ে আনুভূমিক এবং ১১টি বিদ্যালয়ে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে ডিও লেটার পাঠিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো ওই ডিও লেটারে […]

ফরিদপুরের সালথা উপজেলায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি বিদ্যালয়ে আনুভূমিক এবং ১১টি বিদ্যালয়ে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে ডিও লেটার পাঠিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।

গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো ওই ডিও লেটারে সম্প্রসারণযোগ্য ১৯টি বিদ্যালয়ের একটি অগ্রাধিকারভিত্তিক তালিকা সংযুক্ত করা হয়েছে। এতে শিক্ষার্থীদের সংখ্যা, বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বিদ্যালয়গুলোর সার্বিক প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ডিও লেটারে উল্লেখ করা হয়, সালথা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বার্থে অবকাঠামোগত সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ সংকট নিরসন ও পাঠদানের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী, আনুভূমিক সম্প্রসারণের জন্য প্রস্তাবিত আটটি বিদ্যালয় হলো— কুমারপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝারদিয়া পঃ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরপদিয়া বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য প্রস্তাবিত ১১টি বিদ্যালয় হলো— কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যদুনন্দী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাগ্রাম আনোয়ার হো. ছবু. সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়ুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, উপজেলার বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংকট রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করতে এসব বিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, প্রতিমন্ত্রীর এ উদ্যোগের ফলে বিদ্যালয়গুলোর দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ডিও লেটারটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সম্প্রসারণকাজ বাস্তবায়নের বিষয়ে মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx