Wednesday, 25 November 2026
  • Home  
  • পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার
- ফরিদপুর জেলার খবর

পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৫ নভেম্বর) সকাল ১০টায় ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের (পিইটি) সব ধাপে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন এবং নিয়োগ […]

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার, ২৫ নভেম্বর) সকাল ১০টায় ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের (পিইটি) সব ধাপে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন এবং নিয়োগ কার্যক্রমের সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা তদারকি করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (ভারপ্রাপ্ত) আসমা আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। এ ছাড়া ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন। পুরো নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক দায়িত্ব পালন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx