Saturday, 21 November 2026
  • Home  
  • নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে দুই সংসদ সদস্য
- ফরিদপুর জেলার খবর

নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে দুই সংসদ সদস্য

ফরিদপুরের ভাঙ্গায় সাম্প্রতিক সহিংসতায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজুর শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। আজ (শনিবার, ২১ নভেম্বর) তারা নিহত রাজুর বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন। সাক্ষাৎকালে সংসদ […]

ফরিদপুরের ভাঙ্গায় সাম্প্রতিক সহিংসতায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজুর শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

আজ (শনিবার, ২১ নভেম্বর) তারা নিহত রাজুর বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন। সাক্ষাৎকালে সংসদ সদস্যদ্বয় নিহত রাজুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এ সময় তারা বলেন, এই কঠিন ও শোকাবহ সময়ে দল ও নেতৃত্ব সবসময় রাজুর পরিবারের পাশে থাকবে। পরিবারের যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তারা।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। উল্লেখ্য, সম্প্রতি ভাঙ্গায় সংঘটিত এক সহিংস ঘটনার জেরে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx