Monday, 23 November 2026
  • Home  
  • মধুখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনা সভা
- ফরিদপুর জেলার খবর

মধুখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনা সভা

ফরিদপুরের মধুখালীতে আইন-শৃঙ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

ফরিদপুরের মধুখালীতে আইন-শৃঙ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলামিন সারোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাঈম, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক এবং উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু প্রশাসনের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস প্রসঙ্গে তিনি বলেন, দিবস দুটি জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবস দুটি পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সর্বজনীন করতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ সময় সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও সরবরাহের কাজে সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ইউএনও।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসি শুকদেব রায় বলেন, অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। জনগণের সহযোগিতা নিয়ে পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে। সকাল ১১টায় শুরু হওয়া সভাটি বিরতিসহ বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা, সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উদযাপনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মহান বিজয় দিবসের গৌরবময় ইতিহাস যথাযথ মর্যাদায় উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx