Monday, 23 November 2026
  • Home  
  • নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ফরিদপুর জেলার খবর

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ (সোমবার, ২৩ নভেম্বর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। […]

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় সদর উপজেলার টেপাখোলা বাজারের মেসার্স সুভাষ সাহা স্টোর থেকে ৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিলমামুদপুর বায়তুল আমান এলাকার পাট্রাদার ট্রেডার্স থেকে আরও ৭ কেজি পলিথিন জব্দ করে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ সম্পূর্ণরূপে বন্ধ করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx