যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে উদযাপিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। সভায় বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার ওপরও জোর দেওয়া হয়। উক্ত সভায় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. বাকাহীদ হোসেন, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। এ ছাড়া সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
- Uncategorized
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক
যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে উদযাপিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন […]

