Friday, 6 November 2026
  • Home  
  • সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গভীর শোক
- ফরিদপুর জেলার খবর

সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গভীর শোক

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সদস্য সৈনিক মো. তিতাস শেখের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম, এমপি। প্রদত্ত এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের সন্তান এবং […]

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সদস্য সৈনিক মো. তিতাস শেখের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম, এমপি। প্রদত্ত এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের সন্তান এবং লস্করদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের ভাগিনা তিতাস শেখ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও দায়িত্ব পালনকালে নিজের জীবন উৎসর্গ করেছেন। জাতির সুরক্ষায় তাঁর এই আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শামা ওবায়েদ ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত বাবা আফজাল শেখসহ পরিবারের সকল সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া, মহান আল্লাহর কাছে তিনি শোকাহত পরিবারের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো শক্তি ও ধৈর্য প্রার্থনা করেন। শোকবার্তার শেষে তিনি পবিত্র কোরআনের বাণী— “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” উচ্চারণ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx