Friday, 6 November 2026
  • Home  
  • ফরিদপুরে বাউবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে বাউবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য পরিবেশে বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল (বুধবার, ৪ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতে সকালে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, গবেষক, লেখক ও কলামিস্ট ড.মেজবাহ উদ্দিন তুহিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ […]

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য পরিবেশে বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল (বুধবার, ৪ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতে সকালে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, গবেষক, লেখক ও কলামিস্ট ড.মেজবাহ উদ্দিন তুহিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পতাকা উত্তোলন শেষে আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে এই শোভাযাত্রায় বাউবির শিক্ষার্থী, টিউটর, সমন্বয়কারী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রাটি বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাস থেকে শুরু হয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।শোভাযাত্রা পরবর্তী সমাবেশে আঞ্চলিক পরিচালক উপস্থিত সবার সামনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সর্বসাধারণের মাঝে শিক্ষাসেবা বিস্তার এবং প্রান্তিক পর্যায় পর্যন্ত শিক্ষাসেবা পৌঁছে দিয়ে দেশে দক্ষ জনশক্তি তৈরি ও মানবসম্পদের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরে দুপুরে জোহরের নামাজের পর বাউবির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।উল্লেখ্য, দেশের একমাত্র উন্মুক্ত ও দূরশিক্ষানির্ভর এই বিশ্ববিদ্যালয়টি ১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের ইনোভেটিভ নেতৃত্ব ও দিকনির্দেশনায় দিবসটিকে স্মরণীয় ও মর্যাদাপূর্ণ করে তোলার জন্য গাজীপুর প্রধান কার্যালয়ের সাথে একযোগে দেশের সকল আঞ্চলিক ও উপআঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুমুখী পন্থায় সারা দেশে সর্বসাধারণের মাঝে উন্মুক্ত ও দূরশিক্ষণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় গুণগত মানসম্পন্ন বাউবির শিক্ষাসেবা পৌঁছে দিতে শিক্ষাখাতের উন্নয়নে বাউবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx