Thursday, 5 November 2026
  • Home  
  • নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
- জাতীয়

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জ্বালানি খাতে আমদানিনির্ভরতা ও দুর্নীতি থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে সৌরবিদ্যুতের প্রসার, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা এবং এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় আইন প্রণয়নে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জ্বালানি খাতে ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানিতে […]

জ্বালানি খাতে আমদানিনির্ভরতা ও দুর্নীতি থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে সৌরবিদ্যুতের প্রসার, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা এবং এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় আইন প্রণয়নে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জ্বালানি খাতে ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়ে আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। চেঞ্জ ইনিশিয়েটিভ এ সংলাপের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে জ্বালানি খাতে আমদানিনির্ভর ব্যবস্থার কারণে ব্যাপক দুর্নীতি হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকটের টেকসই সমাধান এবং সৌরবিদ্যুতের প্রসারে কাজ করছে বর্তমান সরকার। তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজনীয় আইন মন্ত্রিসভায় চূড়ান্ত হয়েছে। এটি সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। পাশাপাশি সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং জলবায়ু কূটনীতিকে আরও কার্যকর করতে পৃথক উইং গঠনের পরিকল্পনাও রয়েছে সরকারের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য দাবি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, আসন্ন কপ সম্মেলনকে সামনে রেখে এবারই প্রথম পরিবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। তবে পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হিসেবে কাজ করছে। সংলাপে জ্বালানি খাতের ঋণ ব্যবস্থাপনা টেকসই করা, আমদানিনির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx