Thursday, 12 November 2026
  • Home  
  • মহিম ইন্সটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা
- ফরিদপুর জেলার খবর

মহিম ইন্সটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা

“আমি গর্বিত, আমি মহিমীয়ান” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহিম ইন্সটিউশনের গৌরবময় ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব-২০২৭ উপলক্ষে এক বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকাল ১০টায় বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের উদ্যোগে এই প্রচার শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন, যার […]

“আমি গর্বিত, আমি মহিমীয়ান” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহিম ইন্সটিউশনের গৌরবময় ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব-২০২৭ উপলক্ষে এক বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকাল ১০টায় বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের উদ্যোগে এই প্রচার শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন, যার ফলে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রার শুরুতে বক্তারা জানান, আগামী ১৬ই জানুয়ারি ২০২৭ সালে মহিম ইনস্টিটিউশনের ৮৮ বছর পূর্তি উপলক্ষ্যে মহামিলন মেলা ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হবে। এই মহাসম্মেলনকে সফল ও সার্থক করতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বক্তারা আরও জানান, এই পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানের নবীন ও প্রবীণ সব প্রাক্তন শিক্ষার্থীকে এক ছাদের নিচে একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা।একই সঙ্গে যাঁদের ঐকান্তিক প্রচেষ্টা, ত্যাগ ও অবদানে এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং যাঁরা জমি, অর্থ কিংবা বিভিন্ন অবকাঠামোগত সহায়তা দিয়ে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, যাঁদের জ্ঞান, প্রজ্ঞা, আদর্শ ও নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠেছেন এবং আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানোও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।পাশাপাশি, পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যতে একটি সুসংগঠিত ও শক্তিশালী ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ বা প্রাক্তন শিক্ষার্থী সমিতি গঠনের পরিকল্পনা গ্রহণ করা হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে।

৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী পর্ষদের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীকে আগামী ১৬ই জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার অনুরোধ জানায় ।

মহিম ইনস্টিটিউশনের সভাপতি ড. মোহাম্মদ কবীর মিয়া এবং সাধারণ সম্পাদক হাজী গোলাম মোহাম্মদ মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যালী প্রধান এডভোকেট প্রদীপ কুমার সাহা, র্যালী সহকারি সৈয়দ কুটু, এছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শামীম হোসেন, মোঃ আব্দুর রশিদ, আওলাদ হোসেন মিন্টু, আফজাল সরদার, কামরুল ইসলাম সিদ্দিকী, এডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, মোহাম্মদ মহসিন শেখ, কাজী কামরুল, মোঃ ইব্রাহিম শেখ, এম এ সাত্তার নান্নু, ডাক্তার প্রকাশ স্বরূপ রায় (অপু), রাকিবুল রহমান সুজন, সাখাওয়াত হোসেন রাজু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।

প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও সাফল্যকে স্মরণ করে আয়োজকরা আশা প্রকাশ করেন যে, আগামী ১৬ই জানুয়ারির পুনর্মিলনী অনুষ্ঠান এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx