Friday, 27 November 2026
  • Home  
  • ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় আসামির ৭ বছরের কারাদণ্ড
- ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় আসামির ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় সুমন হাওলাদার (২৪) নামে এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় […]

ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় সুমন হাওলাদার (২৪) নামে এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ও ভুক্তভোগী শিশুর নানি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী শিশুর বাড়িও একই গ্রামে।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন, এগারো বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সুমন হাওলাদার। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়।এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর (খ) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত।এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, শিশুদের প্রতি এ ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের এ রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। পাশাপাশি সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx