Monday, 23 November 2026
  • Home  
  • পদোন্নতিজনিত কারণে এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা
- ফরিদপুর জেলার খবর

পদোন্নতিজনিত কারণে এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা

ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামকে পদোন্নতিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। আজ (সোমবার, ২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা […]


ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামকে পদোন্নতিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মো. শফিকুল ইসলাম দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও কর্মদক্ষতার মাধ্যমে সদর উপজেলাবাসীর সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। তাঁর কর্মময় অবদান ও দায়িত্ব পালনের স্মৃতি দীর্ঘদিন সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx