Saturday, 21 November 2026
  • Home  
  • জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
- ফরিদপুর জেলার খবর

জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুর জেলায় ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, রেলস্টেশন, হাসপাতাল ও আদালত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। নিয়মিত টহল দিচ্ছেন বাহিনীর সদস্যরা। আজ (শনিবার,২১ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলার চলমান নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান ফরিদপুর […]


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুর জেলায় ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, রেলস্টেশন, হাসপাতাল ও আদালত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। নিয়মিত টহল দিচ্ছেন বাহিনীর সদস্যরা।

আজ (শনিবার,২১ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলার চলমান নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান ফরিদপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ। তিনি জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারাদেশে ৪৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে ফরিদপুরে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আনসার সদস্যরা।

নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাঙ্গা মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, তালমা মোড়, সদরপুর ও চরভদ্রাসনসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রধান রেলস্টেশন, হাসপাতাল ও আদালত এলাকাতেও নিয়মিত নজরদারি করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

চন্দন দেবনাথ আরও জানান, ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়ন মোতায়েনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। তিনি বলেন, “প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপ এবং আনসার ব্যাটালিয়ন মোতায়েনের ফলে জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ফরিদপুর জেলা বিএনপির সব স্তরের নেতাকর্মী প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।”

সংশ্লিষ্টরা মনে করছেন, আনসার ব্যাটালিয়নের নিয়মিত টহল ও নজরদারির ফলে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx