Wednesday, 18 November 2026
  • Home  
  • অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার চৌধুরী নায়াব ইউসুফের
- ফরিদপুর জেলার খবর

অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার চৌধুরী নায়াব ইউসুফের

ফরিদপুরে পাঁচজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি বলেন, “সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে […]

ফরিদপুরে পাঁচজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি বলেন, “সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে সরকার এবং স্থানীয়ভাবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।” সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিত্তবান ও সংবেদনশীল মানুষদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। দুপুর ১২টায় শুরু হওয়া এই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং হুইলচেয়ারের উপকারভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তরের এই সময়োপযোগী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী ও তাদের পরিবারবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx