Tuesday, 17 November 2026
  • Home  
  • শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ফরিদপুর জেলার খবর

শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমউদ্দীন মাতুব্বর ডাঙ্গী আল হেরা নুরানি একাডেমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে পরিবেশ উন্নয়ন ফোরামের আয়োজনে এবং সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের […]

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমউদ্দীন মাতুব্বর ডাঙ্গী আল হেরা নুরানি একাডেমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে পরিবেশ উন্নয়ন ফোরামের আয়োজনে এবং সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক এম এ বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম, নির্বাহী সদস্য ইরা নাহার দিবা, রুমা তাহেরা ও লুৎফর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের পরিচালক (প্রশাসন) খোরশেদ আলম সিরাজ। এ সময় পরিবেশ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ এবং আল হেরা নুরানি একাডেমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আম, কাঁঠাল, কদবেল, কাঠবাদাম, নিম ও হরীতকীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx