Tuesday, 17 November 2026
  • Home  
  • শান্তির পক্ষে, নৈরাজ্যের বিপক্ষে—ভাঙ্গায় হাজারো মোটরসাইকেল নিয়ে এমপি বাবুলের শোডাউন
- ফরিদপুর জেলার খবর

শান্তির পক্ষে, নৈরাজ্যের বিপক্ষে—ভাঙ্গায় হাজারো মোটরসাইকেল নিয়ে এমপি বাবুলের শোডাউন

আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে এ শোডাউন বের করা হয়। কয়েক হাজার মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউনটি […]

আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে এ শোডাউন বের করা হয়। কয়েক হাজার মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউনটি ঢাকা-খুলনা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

শোডাউনের আগে আয়োজিত সমাবেশে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অতীতের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সম্পর্কে দেশের জনগণকে সচেতন থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নৈরাজ্যকর কর্মকাণ্ডে অংশ নিলে তার দায়ভার তাকেই নিতে হবে। শান্তির পক্ষে এবং নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কেউ হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওদুদ, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি থেকে বিএনপি নেতারা জানান, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx