ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ফরিদপুর সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম।
ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসন খান পলাশ, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম¥দ মিয়াজী প্রমুখ।
আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বারোপমতবিনিময় সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হয় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি অপরাধ দমনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও জনবান্ধব হয়ে কাজ করার আহ্বান জানান। প্রশাসন ও পুলিশের অংশগ্রহণজেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করে ফরিদপুরকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।পরিশেষে, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

