Tuesday, 17 November 2026
  • Home  
  • ভাঙ্গায় চার শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা
- ফরিদপুর জেলার খবর

ভাঙ্গায় চার শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে প্রতিষ্ঠাকালীন চারজন শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এম এ বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকদহ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান এ কে এম শহীদুল্লাহ (বাচ্চু)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা […]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে প্রতিষ্ঠাকালীন চারজন শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এম এ বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকদহ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান এ কে এম শহীদুল্লাহ (বাচ্চু)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল কবীর। অনুষ্ঠানে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও অগ্রযাত্রায় অবদান রাখা চারজন শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা জানানো হয়। তাঁদের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, শ্রম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীদের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের কর্মময় জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও বিকাশে শিক্ষক-কর্মচারীদের ত্যাগ ও নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের অবদান আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx