Tuesday, 17 November 2026
  • Home  
  • ফরিদপুরে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে ও তালাক নিবন্ধন
- ফরিদপুর জেলার খবর

ফরিদপুরে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে ও তালাক নিবন্ধন

বর্তমান কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ অধিক্ষেত্র বহাল রাখা এবং নতুন করে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফরিদপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। তাঁদের এ কর্মসূচির কারণে জেলায় বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে। আজ (সোমবার, ১৬ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি […]

বর্তমান কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ অধিক্ষেত্র বহাল রাখা এবং নতুন করে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফরিদপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। তাঁদের এ কর্মসূচির কারণে জেলায় বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, বর্তমান বিধি সংশোধন করে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের পূর্বের অধিক্ষেত্র অবসর গ্রহণ পর্যন্ত বহাল রাখা, নিকাহ রেজিস্ট্রারদের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং পিতার মৃত্যু বা অবসরের কারণে পদ শূন্য হলে যোগ্যতার ভিত্তিতে বিধি অনুযায়ী সরাসরি তাঁর ছেলেকে নিয়োগের সুযোগ দেওয়া।এ ছাড়া বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ও বিধিমালা-২০১৮ সংশোধন করে বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স ১৮ বছর এবং মেয়ের বয়স ১৬ বছর নির্ধারণের দাবি জানান তাঁরা। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের হয়রানিমূলক কার্যক্রম বন্ধেরও দাবি তোলা হয়।

বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় লাইসেন্সে অন্তর্ভুক্ত এলাকার বিভাজন করে প্রতিটি ইউনিয়নে তিনজন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অযৌক্তিক ও হঠকারী।

তাঁদের ভাষ্য, বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রেই বার্ষিক বিয়ের সংখ্যা ও নগদ মোহরের পরিমাণ তুলনামূলক কম। ফলে অনেকেই দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাঁদের আর্থিক সংকট আরও বাড়বে। তাই নতুন নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, তাঁদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আ ন ম ইসহাকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা জয়নাল আবেদীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx