Tuesday, 17 November 2026
  • Home  
  • ‘ভাঙ্গাকে টুঙ্গিপাড়া ভেবে অস্থিতিশীল করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না’: এমপি বাবুল
- ফরিদপুর জেলার খবর

‘ভাঙ্গাকে টুঙ্গিপাড়া ভেবে অস্থিতিশীল করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না’: এমপি বাবুল

ফরিদপুরের ভাঙ্গাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সঙ্গে তুলনা না করার আহ্বান জানিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেছেন, ভাঙ্গায় যারা শান্তিপূর্ণভাবে বসবাস ও রাজনীতি করছেন, তাদের প্রতি কোনো আক্ষেপ বা ক্ষোভ নেই। তবে টুঙ্গিপাড়ার পরিস্থিতিতে প্রভাবিত হয়ে কেউ ভাঙ্গার শান্ত পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তার […]

ফরিদপুরের ভাঙ্গাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সঙ্গে তুলনা না করার আহ্বান জানিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেছেন, ভাঙ্গায় যারা শান্তিপূর্ণভাবে বসবাস ও রাজনীতি করছেন, তাদের প্রতি কোনো আক্ষেপ বা ক্ষোভ নেই। তবে টুঙ্গিপাড়ার পরিস্থিতিতে প্রভাবিত হয়ে কেউ ভাঙ্গার শান্ত পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ গোষ্ঠীর সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশে শহিদুল ইসলাম বাবুল বলেন, “আপনাদের সঙ্গেই থাকব। আমরা পালানোর লোক না, কোনোদিন পালাই নাই।” এ সময় তিনি ভাঙ্গা ও টুঙ্গিপাড়ার রাজনৈতিক পরিস্থিতিকে এক করে না দেখার আহ্বান জানান। তিনি বলেন, “টুঙ্গিপাড়া আর ভাঙ্গা এক না, এক হবে না। যারা ভাঙ্গাকে টুঙ্গিপাড়া মনে করে উৎসাহ বোধ করছেন, তাদের জন্য ভালো খবর নাই।”

স্থানীয় রাজনৈতিক সহাবস্থানের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, ভাঙ্গায় এখনো যারা আওয়ামী লীগকে সমর্থন করেন এবং শান্তিপূর্ণভাবে বসবাস ও রাজনীতি করছেন, তাদের প্রতি কোনো ক্ষোভ নেই। তবে বাইরের কোনো উত্তেজনায় প্রভাবিত হয়ে কেউ ভাঙ্গার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট কিংবা অস্থিতিশীল করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে। সমাবেশে বক্তার বক্তব্যের বিভিন্ন অংশে উপস্থিত নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় সমাবেশস্থলে দেশাত্মবোধক ও দলীয় সংগীত বাজানো হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx