Sunday, 8 November 2026
  • Home  
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ছাত্রদলের পথসভা ও দোয়া মাহফিল
- ফরিদপুর জেলার খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ছাত্রদলের পথসভা ও দোয়া মাহফিল

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য পথসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সভাপতি রাশেল শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ […]

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য পথসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সভাপতি রাশেল শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের তথ্য সম্পাদক নোমানুল ইসলাম নাইম। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাহাতীর মোহাম্মদ এবং ভারপ্রাপ্ত সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হাসান।পথসভায় বক্তারা ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ই নভেম্বরের চেতনা আমাদের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অনুপ্রেরণা জোগায়। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলেজ শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx