“Together We Rise, Together We Thrive”প্রতিপাদ্যকে সামনে রেখে রাইজ ওয়ার্ল্ড লায়ন্স ডে ও অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২৬ উপলক্ষে ফরিদপুরে গ্র্যান্ড র্যালি ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে লায়ন্স ক্লাব অব ফরিদপুরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কর্মসূচির শুরুতে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন লায়ন্স ক্লাবের সদস্যরা।
পরে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে লায়ন্স ক্লাবের সদস্য আশিক হাবিব সিদ্দিকী, মতিউর রহমান, সফিউল আলম, শহিদুর রহমান, সুজয় সাহা, আলী আকবর, আবুল কালামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা অংশ নেন।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট-৩১৫ এ১, বাংলাদেশের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে লায়ন্স ক্লাবের সদস্য ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

