Sunday, 20 September 2026
  • Home  
  • উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও জনস্বার্থের নানা বিষয়ে ফরিদপুরে সমন্বয় সভা
- ফরিদপুর জেলার খবর

উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও জনস্বার্থের নানা বিষয়ে ফরিদপুরে সমন্বয় সভা

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ (রোববার ২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও […]

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (রোববার ২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল সুলতানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সড়ক যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পানি নিষ্কাশন, আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেনেজসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, কৃষকদের সার-বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয় গুরুত্ব পায়। সভায় জলাবদ্ধতা নিরসন, খাল-বিল ও জলাশয় সংরক্ষণ, নদীভাঙন ও বন্যা মোকাবিলা, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং অবৈধ দখল রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের কাছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়। এ ছাড়া পূর্ববর্তী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx