Sunday, 20 September 2026
  • Home  
  • সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ
- ফরিদপুর জেলার খবর

সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ

সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন জেলা দলিল লেখক সমিতির সদস্যরা। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলিল লেখকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে […]

সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন জেলা দলিল লেখক সমিতির সদস্যরা।

আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলিল লেখকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন।

ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, গোলাম মহিউদ্দিন, ফরিদ হোসেন, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ জাকির হোসেন, ইলিয়াস খান ও আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ বি মুস্তাফিজুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে দলিল লেখকরা পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। দেশের রাজস্ব আদায়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বিভিন্ন ক্ষেত্রে তারা অবহেলার শিকার হচ্ছেন। এ পেশা বন্ধ হলে এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বিপুলসংখ্যক পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন তারা।

বক্তারা অবিলম্বে সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে আগামী ১০ অক্টোবর ফরিদপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে কর্মসূচি থেকে জানানো হয়।

দলিল লেখকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতিটি দলিলের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা চালু করা এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ বন্ধে প্রজ্ঞাপন জারি করা।

এ ছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে থানা ও জেলা কার্যালয়ে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx