Thursday, 17 September 2026
  • Home  
  • বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু
- ফরিদপুর জেলার খবর

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফরিদপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। দেশব্যাপী চলমান এই উৎসবের অংশ হিসেবে আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) শহরের ঐতিহাসিক অম্বিকা হল ময়দানে প্রদীপ জ্বালিয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। স্থানীয় পর্যায়ে মেলা […]

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফরিদপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। দেশব্যাপী চলমান এই উৎসবের অংশ হিসেবে আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) শহরের ঐতিহাসিক অম্বিকা হল ময়দানে প্রদীপ জ্বালিয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ফরিদপুর জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলতাফ হোসেন।

স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ফরিদপুর জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলতাফ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও গবেষক মফিজ ঈমাম মিলন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সহকারী অধ্যাপক লিয়াকত হিমু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সজল বাড়ৈ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক অনুপম নন্দী, সদস্য মিফতি ইসলাম ও বিপ্লব রায়।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের ইনচার্জ এনাম হোসেন মোড়ল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ ও স্টলগুলো ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠকদের উৎসাহিত করতে মেলায় নির্ধারিত বইয়ের ওপর সর্বনিম্ন ২৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেয়া হচ্ছে।

মেলার প্রথম দিনেই বিভিন্ন বয়সী পাঠকের সমাগম লক্ষ করা গেছে। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ পাঠকেরা স্বতঃস্ফূর্তভাবে বইমেলা ঘুরে দেখছেন এবং পছন্দের বই সংগ্রহ করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx