Sunday, 29 November 2026
  • Home  
  • ‘মিজান’স কেয়ার’-এর নতুন শাখার উদ্বোধন, চালু হচ্ছে ক্যামব্রিজের ইংরেজি শিক্ষা
- ফরিদপুর জেলার খবর

‘মিজান’স কেয়ার’-এর নতুন শাখার উদ্বোধন, চালু হচ্ছে ক্যামব্রিজের ইংরেজি শিক্ষা

ফরিদপুরে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে যাত্রা শুরু করেছে ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘মিজান’স কেয়ার’-এর নতুন শাখা। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আছর শহরের গোয়ালচামট এলাকার বিদ্যুৎ অফিসের বিপরীতে একটি ভবনের চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির নিজস্ব হল রুমে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মিজান’স কেয়ার ফরিদপুর শাখার পরিচালক খালিদ […]

ফরিদপুরে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে যাত্রা শুরু করেছে ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘মিজান’স কেয়ার’-এর নতুন শাখা।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আছর শহরের গোয়ালচামট এলাকার বিদ্যুৎ অফিসের বিপরীতে একটি ভবনের চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির নিজস্ব হল রুমে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মিজান’স কেয়ার ফরিদপুর শাখার পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

উপস্থিত ছিলেন ফরিদপুর মুসলিম মিশনের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মারুফ, ফরিদপুর ট্রাক মালিক সমিতির সেক্রেটারি শাহিন চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতিক, সেক্রেটারি মো. কবির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মীনা ফকির, জেলা মৎস্য দলের সেক্রেটারি সাইদুর রহমান চুন্নু এবং মাদরাসাতুল উলুমিসশীয়া মারকাজ ফরিদপুরের মুহতামিম মুফতি নুর হোসেন।

এ ছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফরিদপুর শাখার সহ-পরিচালক মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চ ম্যানেজার পার্থ দাস। অনুষ্ঠানে মিজান’স কেয়ারের পরিচালক জানান, ফরিদপুর শাখাটি একটি বিশেষায়িত ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি ক্যামব্রিজের ‘ইংলিশ এডুকেশনাল পার্টনার’ (English Educational Partner) হিসেবে শিশুদের জন্য আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে।

পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ‘ইংলিশ অল-রাউন্ডার কোর্স’ (English All-Rounder Course) চালু করা হয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের ব্যবহারিক ও সৃজনশীল ইংরেজি দক্ষতা গড়ে তুলতে এসব কোর্সে পাবলিক স্পিকিং, বেসিক গ্রামার, ভোকাবুলারি, সঠিক উচ্চারণ, বিতর্ক, অভিনয় ও প্রেজেন্টেশনের মতো বিষয় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। শিশুদের ইংরেজি ভাষার প্রাথমিক ভিত্তি মজবুত করতে ক্যামব্রিজের ‘ওয়াইএলই কিডস ইংলিশ’ (YLE Kids English) কোর্স চালুর কথাও জানান সংশ্লিষ্টরা। এই কোর্সে লিসেনিং, স্পিকিং ও রিডিংয়ের মাধ্যমে শিশুদের ভাষাগত দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, মিজান’স কেয়ারের অন্যান্য শাখার পাশাপাশি ফরিদপুরে নতুন এই শাখা চালু হওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ইংরেজি শেখার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx