Sunday, 29 November 2026
  • Home  
  • টেপাখোলার মোড়ে নতুন শাখা চালু করল ডেলিসিয়া ওয়েসিস বেকারি
- ফরিদপুর জেলার খবর

টেপাখোলার মোড়ে নতুন শাখা চালু করল ডেলিসিয়া ওয়েসিস বেকারি

ফরিদপুর শহরের টেপাখোলার মোড়ে নতুন শাখা চালু করেছে ডেলিসিয়া ওয়েসিস বেকারি অ্যান্ড পেস্ট্রি শপ। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহরের ১ নম্বর হাবেলী গোপালপুর, টেপাখোলা মোড়ে প্রতিষ্ঠানটির নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর বিএনপির নেতা বেনজির আহমেদ তাবরিজ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ […]

ফরিদপুর শহরের টেপাখোলার মোড়ে নতুন শাখা চালু করেছে ডেলিসিয়া ওয়েসিস বেকারি অ্যান্ড পেস্ট্রি শপ।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহরের ১ নম্বর হাবেলী গোপালপুর, টেপাখোলা মোড়ে প্রতিষ্ঠানটির নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর বিএনপির নেতা বেনজির আহমেদ তাবরিজ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুনির মামুন বলেন, ‘ব্যবসা নয়, বরং ক্রেতাদের সঙ্গে আস্থা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। স্থানীয় মানুষের কাছে নির্ভেজাল, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ।’

তিনি আরও বলেন, মানুষ পরিবারের চাহিদা কিংবা বিশেষ আয়োজনের জন্য কেক, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য কেনার সময় নিরাপদ, টাটকা ও সুস্বাদু খাবার প্রত্যাশা করেন। কিন্তু ভেজালের কারণে অনেক সময় খাবারের গুণগত মান নিয়ে সংশয় তৈরি হয়।

এ বিষয়টি বিবেচনায় রেখে খাঁটি উপাদান ব্যবহার, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মানসম্মত খাবার সরবরাহে কোনো আপস না করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। নতুন এই শাখার মাধ্যমে টেপাখোলা ও আশপাশের এলাকার মানুষের কাছে মানসম্মত বেকারি পণ্য আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx