Sunday, 22 November 2026
  • Home  
  • ‘ফরিদপুরের আনাচে-কানাচে মানুষের কী সমস্যা, তা দেখা আমার দায়িত্ব’: এমপি নায়াব ইউসুফ
- ফরিদপুর জেলার খবর

‘ফরিদপুরের আনাচে-কানাচে মানুষের কী সমস্যা, তা দেখা আমার দায়িত্ব’: এমপি নায়াব ইউসুফ

ফরিদপুরের প্রতিটি এলাকার মানুষের সমস্যা খুঁজে বের করা এবং তা সমাধানের উদ্যোগ নেওয়া জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ (রোববার, ২২ নভেম্বর) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রীনিবাস পরিদর্শন ও আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য ছাত্রীনিবাসের বিভিন্ন কক্ষ ও প্রাঙ্গণ […]


ফরিদপুরের প্রতিটি এলাকার মানুষের সমস্যা খুঁজে বের করা এবং তা সমাধানের উদ্যোগ নেওয়া জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

আজ (রোববার, ২২ নভেম্বর) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রীনিবাস পরিদর্শন ও আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য ছাত্রীনিবাসের বিভিন্ন কক্ষ ও প্রাঙ্গণ ঘুরে দেখেন। এ সময় আবাসিক ছাত্রীরা তাঁদের আবাসন সংকট, নিরাপত্তা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ নানা সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরেন। এর আগে তিনি কলেজে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা জানিয়েছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বরাদ্দের সীমাবদ্ধতার কারণে হয়তো সব সমস্যার সমাধান একসঙ্গে করা সম্ভব নয়। তবে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে বড় সমস্যাগুলো সমাধানের জন্য শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আবেদন জানানো হবে।” তবে যেসব কাজ স্থানীয় উদ্যোগে দ্রুত সম্পন্ন করা সম্ভব, সেগুলোর ক্ষেত্রে কোনো বিলম্ব করা হবে না বলে জানান সংসদ সদস্য।

ছাত্রীনিবাসে শিক্ষার্থীদের বিনোদন ও শারীরিক চর্চার সুযোগ বাড়াতে দ্রুত একটি ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ এবং বসার উপযুক্ত জায়গার ব্যবস্থা করার কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। অযথা সময় নষ্ট না করে পড়ার টেবিলে বেশি সময় দেওয়া জরুরি। শিক্ষাজীবনকে সাফল্যমণ্ডিত করতে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা করার পরামর্শ দেন তিনি। পরিদর্শন শেষে তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ আবাসন ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। যৌক্তিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শহিদুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় নেতৃবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx