Sunday, 22 November 2026
  • Home  
  • নারী অধিকার ও মুক্তির আন্দোলনে সুফিয়া কামালের অবদান চিরস্মরণীয়
- ফরিদপুর জেলার খবর

নারী অধিকার ও মুক্তির আন্দোলনে সুফিয়া কামালের অবদান চিরস্মরণীয়

নারী অধিকার প্রতিষ্ঠা, সমাজ পরিবর্তন ও মানবমুক্তির আন্দোলনে কবি সুফিয়া কামালের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখা। তাঁর জীবন, দর্শন, সাহিত্যকর্ম ও নারী জাগরণে অসামান্য ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে সংগঠনটির উদ্যোগে ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন […]

নারী অধিকার প্রতিষ্ঠা, সমাজ পরিবর্তন ও মানবমুক্তির আন্দোলনে কবি সুফিয়া কামালের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখা। তাঁর জীবন, দর্শন, সাহিত্যকর্ম ও নারী জাগরণে অসামান্য ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে সংগঠনটির উদ্যোগে ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও নারী অধিকার আন্দোলনের এক অনন্য ব্যক্তিত্ব। নারীর মর্যাদা, সমঅধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর আজীবন সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর শিপ্রা রায়ের সভাপতিত্বে স্মরণসভায় সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডিউবী শিকদার। স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক হোসনেআরা খানম। সভায় বক্তব্য দেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবির, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রুবিয়া মিল্লাত, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, নারী উদ্যোক্তা ফারজানা মোর্শেদা মিতা, কার্যকরী কমিটির সদস্য রুমা সাহা ও মনোয়ারা মোর্শেদা চৌধুরী এবং সাধারণ সদস্য শিউলি। বক্তারা কবি সুফিয়া কামালের সাহিত্যচর্চা, অসাম্প্রদায়িক চিন্তাধারা, মানবিক মূল্যবোধ এবং নারী মুক্তির সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নারীকে অধিকারসচেতন ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠার যে স্বপ্ন সুফিয়া কামাল দেখেছিলেন, তা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাঁর আদর্শ ধারণ করে নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সামাজিক অবিচারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখতে হবে। স্মরণসভায় বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাস উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx