Sunday, 6 September 2026
  • Home  
  • জাতিসংঘ অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরা হবে: শামা ওবায়েদ
- নগরকান্দা - ফরিদপুর - রাজনীতি - লিড নিউজ

জাতিসংঘ অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরা হবে: শামা ওবায়েদ

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ বিশ্বমঞ্চে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, “নতুন গণতান্ত্রিক সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, […]

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ বিশ্বমঞ্চে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, “নতুন গণতান্ত্রিক সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবেন তিনি।”

আজ (শনিবার, ০৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক।

এছাড়া অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতিত্ব করায় এবারের অধিবেশনটি দেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে।” সমাবেশে বিরোধীদের দীর্ঘযাত্রার কঠোর সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, “বিরোধী দল রাজনৈতিক আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে উদ্দেশ্যহীন লংমার্চ শুরু করেছে। অথচ তারা নিজেরাও জানে দেশে বাস্তবিক কোনো সমস্যা নেই। গাড়ি তো তেলে চলে, পানিতে নয়! বিরোধী দল বলছে দেশে তেল নেই, অথচ হাজার হাজার গাড়ি নিয়ে তারা বিশাল লংমার্চ কীভাবে করছে?” এমন বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধীদের সংসদে এসে গঠনমূলক আলোচনার আহ্বান জানান তিনি।

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলার এম এন একাডেমি স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করেন শামা ওবায়েদ।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা হাফেজ শরীফ ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx