Wednesday, 2 September 2026
  • Home  
  • স্বাধীনতা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান, সবখানে নজরুলই অনুপ্রেরণা
- রাজনীতি

স্বাধীনতা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান, সবখানে নজরুলই অনুপ্রেরণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান, সবকিছুতে নজরুলই মূল অনুপ্রেরণা জুগিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। […]

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান, সবকিছুতে নজরুলই মূল অনুপ্রেরণা জুগিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রিজভী বলেন, আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়। যে কোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনি শিখিয়েছেন।

কাজী নজরুল ইসলামের অবদান তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের শক্তির একটি উৎস। আমি এবং আমার দল আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনা করছি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, কাজী নজরুল ইসলামের মতো মহিরুহ প্রতিভাকে ঘিরে যে চর্চা ও অনুশীলন প্রয়োজন, দেশে সেটি আবার শুরু হয়েছে।

নজরুলকে প্রেরণার উৎস উল্লেখ করে তিনি বলেন, কাজী নজরুলের লেখনী, তার সাহিত্যকর্ম এবং তার বাণী বুকে নিয়ে আমরা পথ চলি। নজরুল আমাদের নির্ভয় করে, সামনে এগিয়ে যেতে নির্ভীক করে।

এ সময় বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, ইথুন বাবু, জাবেদ আহমেদ কিসলু, কেএম খালেদুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সদস্য মনিরুল ইসলাম, খালেদ এনাম মুন্না, সরদার মিলন, দপ্তরের দায়িত্বে মিজানুর রহমান, মহানগর উত্তর আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, সদস্যসচিব আনোয়ার হোসেন, কণ্ঠশিল্পী শাহীনুর আবেদীন, মৌসুমী চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সদস্য, ঢাকা মহানগরসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx