Sunday, 18 October 2026
  • Home  
  • যে কারণে ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
- বিনোদন

যে কারণে ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরই মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে এসে বিষয়টি জানান এই শিল্পী। ফেসবুক ছাড়ার কারণ হিসেবে এর বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন আসিফ আকবর। তার মতে, একসময় সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে […]

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরই মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে এসে বিষয়টি জানান এই শিল্পী।

ফেসবুক ছাড়ার কারণ হিসেবে এর বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন আসিফ আকবর। তার মতে, একসময় সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত ফেসবুক এখন বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে আগের অবস্থানে নেই। বিশেষ করে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য ও খবর ছড়িয়ে পড়ায় বিরক্ত তিনি।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই। কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য-বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, “ভাই, আমি তো এটা বলিনি।”’

তিনি আরও বলেন, ‘তারপর তারা স্ক্যান করে দেখেন। এরপর আবার সেটি প্রকাশ করতে হয়। এটা একটা রেসপনসিবিলিটির জায়গা। কিন্তু সেটি যদি ঠিক না থাকে, তাহলে মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত হতে হয়।’

আসিফের কথায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে সেটি যাচাই করা জরুরি। বিশেষ করে তারকাদের নিয়ে নানা ধরনের বক্তব্য, মন্তব্য কিংবা খবর ছড়িয়ে পড়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার অভাব থাকলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হন। এমন পরিস্থিতিতে নিজের বক্তব্যের সত্যতা নিয়েও বারবার ব্যাখ্যা দিতে হয় বলে জানান তিনি।

তাই ফেসবুকের বর্তমান পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই সংগীতশিল্পী। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা হয়েছে।

এদিকে ফেসবুক থেকে দূরে সরে গেলেও সংগীতের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আসিফ আকবর। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx