Sunday, 18 October 2026
  • Home  
  • অবশেষে গোপনে বিয়ে করেছেন স্পাইডারম্যান
- বিনোদন

অবশেষে গোপনে বিয়ে করেছেন স্পাইডারম্যান

হলিউডের জনপ্রিয় চরিত্র স্পাইডারম্যান। তার সুশ্রী একজন বান্ধবীও আছে। একেক গল্পে একেক নামে পাওয়া গেছে তাদের। টম হল্যান্ড অভিনীত যে স্পাইডারম্যান সেখানে বান্ধবী চরিত্রটির নাম মিশেল জোন্স-ওয়াটসন। তার সঙ্গে স্পাইডারম্যানের বিয়ের খবর পাওয়া যায়নি। তবে বাস্তব জীবনের স্পাইডারম্যান নাকি বেশ চুপিসারেই বিয়ের কাজ সেরে নিয়েছেন। হলিউডের তো বটেই স্পাইডারম্যান সিরিজেরও তারকা জুটি টম হল্যান্ড ও […]

হলিউডের জনপ্রিয় চরিত্র স্পাইডারম্যান। তার সুশ্রী একজন বান্ধবীও আছে। একেক গল্পে একেক নামে পাওয়া গেছে তাদের। টম হল্যান্ড অভিনীত যে স্পাইডারম্যান সেখানে বান্ধবী চরিত্রটির নাম মিশেল জোন্স-ওয়াটসন। তার সঙ্গে স্পাইডারম্যানের বিয়ের খবর পাওয়া যায়নি।

তবে বাস্তব জীবনের স্পাইডারম্যান নাকি বেশ চুপিসারেই বিয়ের কাজ সেরে নিয়েছেন। হলিউডের তো বটেই স্পাইডারম্যান সিরিজেরও তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়া বিয়ে করেছেন। বিষয়টি প্রকাশ্যে এনেছেন জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ।

একটি পুরস্কার অনুষ্ঠানের লালগালিচায় সংবাদমাধ্যমকে ল রোচ বলেন, তাদের বিয়ে ইতোমধ্যেই হয়ে গেছে। প্রতিবেদক বিষয়টি নিশ্চিত হতে চাইলে তিনি হাসতে হাসতে জানান, খবরটি পুরোপুরি সত্য।

টম হল্যান্ড ও জেনডায়ার পরিচয় ২০১৬ সালে মারভেলের সিনেমা ‘স্পাইডারম্যান: হোমকামিং’র শুটিং সেটে। দীর্ঘদিন বন্ধুত্বের পর ২০২১ সালে তারা প্রকাশ্যে সম্পর্কের কথা জানান।

গত বছরের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার বাঁ হাতে হীরার আংটি দেখা গেলে তাদের বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ২০২৫ সালে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড অসাবধানতাবশত জেনডায়াকে ‘বান্ধবী’ বলায় তা সংশোধন করে ‘বাগদত্তা’ উল্লেখ করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। এবার অবশেষে গোপনে বিয়ে করলেন স্পাইডারম্যান।

এই জুটি ২০১৯ সালের ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ এবং ২০২১ সালের ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ ছবিতে পিটার পার্কার ও মিশেল জোন্স ওয়াটসন চরিত্রে অভিনয় করেন। ২০২৬ সালে তারা আবারও একসঙ্গে পর্দায় ফিরবেন ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ ছবিতে।

ব্যক্তিগত জীবন নিয়ে এই জুটি বরাবরই সংযত। তবে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে দুজনেই ইতিবাচক কথা বলেছেন। টম হল্যান্ড জানান, সেটে কাজের সময় পারস্পরিক বোঝাপড়া তাদের জন্য আশীর্বাদস্বরূপ। আর জেনডায়ার ভাষ্য, একসঙ্গে অভিনয় করা তার কাছে স্বাভাবিক ও স্বস্তিদায়ক, কারণ পাশে থাকেন প্রিয় মানুষটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx